খুলনা ডুমুরিয়ায় রঘুনাথপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা জেলা প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ ভোটকেন্দ্র ২টি পরিদর্শন করে বলেন; অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্বে নিয়োজিত রয়েছে। ২নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে মধুসূদন বিশ্বাস (মোরগ), অমিতেষ কুমার বালা (বল) ও সঞ্জয় মন্ডল (তালা)। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৩’শ। ৩নং ওয়ার্ডে প্রাক্তন মেম্বর মোঃ শরিফুল ইসলাম (তালা), উত্তম হালদার (মোরগ) ও তুষার মল্লিক (বল) প্রার্থী হিসেবে লড়ছেন। উল্লেখ্য, রঘুনাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বও শৈলেন্দ্রনাথ বালা ও ৩ নং ওয়ার্ড মেম্বর অসীম কুমার সাহার মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন কর্তৃক শূন্য ঘোষণা করায় আজ (মঙ্গলবার) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩নং ওয়ার্ডে ৮নং দেড়ুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ বলেন; এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭৫৭ জন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮৬১জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]