লালপুরে উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির বিক্ষোভ মিছিল

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল, আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধ, আখের দাম মন প্রতি ২০০ টাকা ধার্য করা সহ ১৯ দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আখচাষী ইউনিয়নের শাখা, উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতি। মঙ্গলবার ( ২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার গোপালুরের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আনছার আলী দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবাজ আলী,আখচাষী নেতা মাসুদ রানা সরকার,বাবু প্রেমানন্দ প্রাং,শাহীন আলম, সামসুল হক,আস্তুল হোসেন,রফিকুল ইসলাম,দীগেন্দ্রনাথ সরকার,আবুল কাশেম, অধ্যক্ষ্য আর জাহান আলী কাজল প্রমূখ। সমাবেশে বক্তারা আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল, আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধ, আখ সরবরাহের ২৪ ঘন্টার মধ্যে আখের মূল্য পরিশোধ, আখের দাম মন প্রতি ২০০টাকা ধার্য করা সহ ১৯ দফা দাবী তুলে ধরে দ্রুত তাদের দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ শেষে দুপুরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে পথসভা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]