নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার।
শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা কমান্ডার এ.এফ.এম নুরুজ্জামান (নান্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলেম উদ্দিন আকন্দ, আতাউর রহমান, আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম (ধলু) বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]

নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

Share the post

Share the post নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলায় হাম ও রুবেলা সংক্রমণ রোধে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের […]