নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলায় হাম ও রুবেলা সংক্রমণ রোধে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে ১১ মে পর্যন্ত। সিভিল সার্জন অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি আরও জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার শিশুকে এই টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, নওগাঁ জেলায় বর্তমানে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২৪১ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সকল অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মুনির আলী আকন্দ। সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]