জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ

Share the post

জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস্)  ইয়াহিয়া আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযানে মোছাঃ লকসি বেগম  নামে এক নারীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১০৪ গ্রাম হেরোইন ও ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

লকসি বেগম জেলার ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন।

অভিযানে এসআই খাইরুজ্জামানের সঙ্গে ছিলেন এসআই জাহিদ, এসআই কায়ছার আহম্মেদ, এএসআই ফরহাদ উদ্দিন, কনস্টেবল আঃ করিম এবং নারী কনস্টেবল পারুল আক্তারসহ সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

জামালপুরে আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলা ও দায়রা জজ আদালত পৃথক তিনটি ধর্ষণ মামলায় কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন। আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ […]

কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণা: পিবিআইয়ের হাতে আটক মনির হোসেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি জামালপুরে কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে। আটক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর […]