জামালপুরে আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন
রিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলা ও দায়রা জজ আদালত পৃথক তিনটি ধর্ষণ মামলায় কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন। আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ রায়ের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, এমন কঠোর শাস্তি ভবিষ্যতে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমাতে ভূমিকা রাখবে।
এদিকে, দীর্ঘদিন ধরে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ প্রকাশ এবং সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত সচেতন মহল এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
তাদের দাবি, ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে।
সচেতন নাগরিকদের মতে, আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচারই পারে সমাজ থেকে এমন নৃশংস অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে।

