নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় পাম্প কর্তৃপক্ষ।
সকাল আনুমানিক ৮:৫০ মিনিটে জাতীয় দৈনিক ‘গণকণ্ঠ’-এর জেলা প্রতিনিধি মির্জা তুষার আহমেদ সহ কয়েকজন সাংবাদিক সুমন ফিলিং স্টেশনে সংবাদ সংগ্রহে যান। সেখানে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসনের নিয়ম তোয়াক্কা না করে গ্রাহকদের মাঝে তেলের বৈষম্য করা হচ্ছে। উপস্থিত গ্রাহকরা অভিযোগ করেন, পাম্প কর্তৃপক্ষ কাউকে ৫০০ টাকা, কাউকে ১০০০ টাকা আবার কাউকে ১২০০ টাকার তেল দিচ্ছে—যার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
অনিয়মের এই দৃশ্য সাংবাদিকরা ভিডিও করতে গেলে পাম্প মালিক ও কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে পাম্পের মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়া হয় যে, “পাম্পে সাংবাদিক উপস্থিত থাকায় এখন কাউকে তেল দেওয়া হবে না।” এই উসকানিমূলক ঘোষণার ফলে তেল নিতে আসা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং পাম্পে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
মূলত নিজের অপরাধ ঢাকতে সাংবাদিককে চাপে ফেলার জন্য সাধারণ গ্রাহকদের ঢাল হিসেবে ব্যবহার করে পাম্প কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা সৃষ্টির এক পর্যায়ে পাম্প মালিক ও তার সহযোগীরা লাঞ্ছিত করেন। পাম্প এলাকা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং ভিডিও ধারণ করতে বাধা প্রদান করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক জানান, ইতিপূর্বেও এই পাম্পের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ভিডিও ফুটেজ তাঁর কাছে প্রমাণিত হিসেবে সংরক্ষিত আছে। পূর্বের সেই আক্রোশ থেকেই আজ তাকে দেখা মাত্রই পরিকল্পিতভাবে লাঞ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

Share the post

Share the post নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলায় হাম ও রুবেলা সংক্রমণ রোধে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের […]