খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে — নাটোরে হুইপ দুলু

Share the post
আরিফুল ইসলাম নাটোর নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর কৃষির মূল ভিত্তি হচ্ছে পানি—যা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য খাল পুনখনন অত্যন্ত জরুরি।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে  নাটোর সদর উপজেলার হালসা-হেলেঞ্চা খাল পুনখনন ও ভাদুড়ী-যামিনী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় পাঁচ দশক আগে দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বর্তমানে দেশের কৃষি উৎপাদনে যে বহুমুখী সাফল্য এসেছে, তার পেছনেও সেই উদ্যোগের ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান নেতৃত্বে তারেক রহমান খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
দুলু বলেন, খরা মৌসুমে পানি সংকট, নদীর প্রবাহ কমে যাওয়া এবং আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার নানা সমস্যার কারণে কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষিকে টেকসই করা সম্ভব হবে।
প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই খাল খনন প্রকল্প কৃষকদের সেচ সুবিধা বাড়াবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এর আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]