হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতেয়াক আহমেদ জানান (১৬ এপ্রিল) সকাল ৫,৫০ ঘঠিকায়
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাগরাপরা কাঠালি নামক স্থানে থানার রাত্রীকালিন টহল ডিউটি পার্টি অভিযান পরিচালনা করেন অভিযানকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এসময় গাড়ি থেকে ভারতীয় BLACK 750 ML মোট = ১৬ বোতল AC BLACK 375 ML মোট = ৩০ বোতল LUXURY 750 ML মোট = ৪৪ বোতল সর্বমোট মোট ৯০ বোতল মদ ও প্রাইভেটকার যাহার রেজিঃ নং – ঢাকা- মেট্রো – খ ১২-২৩৪০ সহ একজনকে আটক করে হাইওয়ে পুলিশ ৷
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন চলছে হাইওয়ে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে হাইওয়ে থানার ইনচার্জ ইশতেয়াক আহমেদ ৷

