ময়মনসিংহের ভালুকাই সরকার নির্ধারিত বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ৷

Share the post
হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ:সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানের মাধ্যমে
এল পি জি গ্যাস সিলিন্ডার সরকারের নির্ধারিত বেশি মূল্যে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহের ভালুকার দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল তৈরি করা অপচেষ্টা চালাচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফার আশায় গ্যাস সিলিন্ডার মজুদ না করতে পারে,সরবরাহে বাধা সৃষ্টি করে   কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য র‌্যাব-১৪  এর গোয়েন্দা টিম নিরলশভাবে কাজ করছে।
এরই অংশ হিসেবে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, ময়মনসিংহ অদ্য ০৯ এপ্রিল ২০২৬খ্রি. দুপুর ১২:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলার ভালুকা সিডস্টোর ও হবিববাড়ী এলাকায়  অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ এবং ৪৫ ধারা মোতাবেক “মেসার্স এনএন ট্রেডার্স”কে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ও “মেসার্স মীম এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠানকে  ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে বিক্রয়, নির্ধারিত মজুদসীমা মেনে চলা,ক্রয়-বিক্রয়ের রসিদ রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ১

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ  মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷ ভরাডোবা হাইওয়ে থানার […]

ময়মনসিংহের ভালুকাই ডাকাতী প্রস্তুতি মামলায় ০৬ জন আসামী গ্রেফতার

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা:অদ্য ০৯/০৯/২০২৫ ইং তারিখ রাত ০৪.০৫ ঘটিকার সময় ভালুকা থানার কাঠালী সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হইয়া বিভিন্ন বসত বাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে এসআই (নিঃ) গোবিন্দ দাস ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান করিয়া আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মৃত হেনা বেগম, সাং-সিন্দুরখান […]