ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ১

Share the post
হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ  মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতেয়াক আহমেদ জানান (১৬ এপ্রিল) সকাল ৫,৫০ ঘঠিকায়
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাগরাপরা কাঠালি নামক স্থানে থানার রাত্রীকালিন টহল ডিউটি পার্টি অভিযান পরিচালনা করেন অভিযানকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এসময় গাড়ি থেকে ভারতীয় BLACK 750 ML মোট = ১৬ বোতল  AC BLACK 375 ML মোট = ৩০ বোতল LUXURY 750 ML  মোট = ৪৪ বোতল সর্বমোট মোট ৯০ বোতল মদ ও প্রাইভেটকার যাহার রেজিঃ নং – ঢাকা- মেট্রো – খ ১২-২৩৪০ সহ একজনকে আটক করে হাইওয়ে পুলিশ ৷
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন চলছে হাইওয়ে পুলিশের এই  অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে হাইওয়ে থানার ইনচার্জ ইশতেয়াক আহমেদ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ময়মনসিংহের ভালুকাই সরকার নির্ধারিত বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ৷

Share the post

Share the post হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ:সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানের মাধ্যমে এল পি জি গ্যাস সিলিন্ডার সরকারের নির্ধারিত বেশি মূল্যে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহের ভালুকার দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি […]

ময়মনসিংহের ভালুকাই ডাকাতী প্রস্তুতি মামলায় ০৬ জন আসামী গ্রেফতার

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা:অদ্য ০৯/০৯/২০২৫ ইং তারিখ রাত ০৪.০৫ ঘটিকার সময় ভালুকা থানার কাঠালী সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হইয়া বিভিন্ন বসত বাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে এসআই (নিঃ) গোবিন্দ দাস ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান করিয়া আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মৃত হেনা বেগম, সাং-সিন্দুরখান […]