শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক ভর্তিচ্ছু অংশগ্রহণ করে।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক হাফিজুর রহমান হাফিজ বলেন, “আগে যখনই আমরা মডেল টেস্ট আয়োজন করতাম, তখন আমাদের বিভাগের ছোট ভাই শহিদ সাজিদ আব্দুল্লাহ পাশে থাকত। আজ সে আমাদের মাঝে নেই। তার স্মরণেই আমরা এ আয়োজন করেছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তার সব গুনাহ ক্ষমা করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
উল্লেখ্য, আগামীকাল রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুচ্ছের বাইরে নিজস্ব পদ্ধতিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য—এই চারটি বিভাগে মোট ৩৩০টি আসন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন, ইবিতে উপস্থিতি ৮৮.৫৩%

Share the post

Share the post ইবি প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে মোট ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন। এতে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৮৮.৫৩ শতাংশ। শুক্রবার (১০ […]