গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন, ইবিতে উপস্থিতি ৮৮.৫৩%

Share the post
ইবি প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
কেন্দ্রের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে মোট ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন। এতে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৮৮.৫৩ শতাংশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। একই সময়ে দেশব্যাপী গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে স্থাপিত বিভিন্ন ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপাচার্য বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় প্রো-উপাচার্য, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং ‘সি’ ইউনিটের ইবি কেন্দ্রের সমন্বয়ক ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া তাঁর সঙ্গে ছিলেন।
সার্বিক বিষয়ে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সামগ্রিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার সন্তোষজনক এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পাসে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয় এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন।
প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্নার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। পাশাপাশি মেইন গেটসংলগ্ন বিভিন্ন ছাত্র সংগঠনের স্টল থেকেও সহায়তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]