ইবি বুননের নেতৃত্বে ফাওজিয়া ও সাইমুম

Share the post
ইবি প্রতিনিধি: “রঙ তুলিতে স্বপ্ন বুনি” মূলমন্ত্রকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বুনন’ এর ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাইমুম ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) বুননের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুম্মান, মোঃ আশেক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে ‘বুনন’ একদিন একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব। বুনন ভবিষ্যতেও মানবিক, সচেতন ও উন্নত সমাজ গঠনে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করছি।”
নবনির্বাচিত সভাপতি ফাওজিয়া ফারজানা মিম বলেন, “আজকের এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত। বুননের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এক বিশাল কর্তব্যের প্রতীক। আমি চাই আমাদের এই সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে এর বিস্তৃতি আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি দৃঢ় করা। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি।”
উল্লেখ্য, বুনন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যা মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে আসছে। বুননের উদ্যোগে নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মসূচি, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দলগত কাজের অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]