কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

Share the post
কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। আজ উপজেলার হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল পরিমাণ মাছ উদ্ধার করে এতিমখানায় বিতরণ করেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমানে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে হাজিরহাট বাজারের কিছু আড়তে অসাধু ব্যবসায়ীরা মাছ বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি সেখানে তথ্য সংগ্রহ করতে যান। এসময় মাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে আড়তদার ও সংশ্লিষ্টরা ক্ষিপ্ত হয়ে ওই সংবাদকর্মীর সাথে চরম অশোভন আচরণ করেন এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা চালান।
​ঘটনার খবর পেয়ে কমলনগর থানার এসআই নাজমুল দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে বাজারে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো তাৎক্ষণিক কমলনগর থানায় নিয়ে আসা হয়।
​পরবর্তীতে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য বিলিয়ে দেন।
​এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। আড়তদারদের এমন ঔদ্ধত্য প্রমাণ করে তারা আইনকে তোয়াক্কা করছে না।
​কমলনগর থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং সংবাদকর্মীদের সাথে দুর্ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]