‎আবারো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন আশুলিয়া থানার রুবেল হাওলাদার

Share the post

‎মাহমুদুল ইসলাম সাগর ‎সাভার উপজেলা প্রতিনিধি: পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের  দৃষ্টান্ত স্থাপন করে আবারো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, পিপিএম।

‎দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

‎জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি রুবেল হাওলাদারের নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ ও জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কার্যকর পদক্ষেপের কারণে তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‎এ সম্মাননা অর্জনের পর আশুলিয়াবাসীর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে আশুলিয়া থানায় জনসেবার মান বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]