গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
মোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কোনাবাড়ী মেট্রো এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী তাকওয়া বাসের সঙ্গে একই দিক থেকে আসা একটি মালবাহী ইঞ্জিন ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ০৩ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ২১ টিভি চ্যানেল গাজীপুর প্রতিনিধি মোঃ মাহবুবর রহমান কে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। অন্তত ২০ জন আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

