কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি
মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপারের নির্দেশনা এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এর ধারাবাহিকতায় ৫ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস। তার সঙ্গে থানার অন্যান্য সদস্যরা অংশ নেন। কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ চলমান

