গাজীপুরে ভুয়া ডাক্তারের প্রতারণার জাল — অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

Share the post
মোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :  চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে গাজীপুরে এক ভুয়া ডাক্তারের কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে এমন প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলা প্রশাসন এর উদ্যোগে গাজীপুর জেলার চা-বাগান এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আবুল কালাম আজাদ (৪৩) নামের এক ব্যক্তিকে ভুয়া এমবিবিএস ডিগ্রি, ভুয়া ডিডিভি ডিগ্রি এবং অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক রোগী তার ভুয়া পরিচয়ের বিষয়ে না জেনে চিকিৎসা গ্রহণ করেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তার চেম্বারে ব্যবহৃত সনদ ও কাগজপত্র যাচাই করে অসঙ্গতির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জাসেম ফারহান এর দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক (০১) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনায় র‍্যাব-১ এর একটি দল এবং গাজীপুর সদর থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যখাতে প্রতারণা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা সেবার মতো স্পর্শকাতর খাতে ভুয়া সনদ ব্যবহার করে প্রতারণা শুধু আইনগত অপরাধ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ বিষয়ে কঠোর নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]