মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মরিয়ম আক্তার মৌসুমী গংদের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করার অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ সোহাগ মিয়া।০৫ এপ্রিল রোববার দুপুরে মির্জাপুর গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ সোহাগ মিয়া জানান, তিনি জন্মের পর থেকে পরিবারসহ ওই গ্রামে বসবাস করে আসছেন এবং দীর্ঘদিন ধরে তাদের পরিবার একটি নির্দিষ্ট জমির বৈধ মালিকানা ও ভোগদখলে রয়েছেন।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ১৯৬৯ সালে তার পিতা মরহুম মকবুল হোসেন প্রতিবেশী মরহুম রজব আলীর কাছ থেকে প্রায় পৌনে চার শতাংশ জমি ক্রয় করেন এবং ২০০৩ সাল পর্যন্ত উক্ত জমির দখল তাদের কাছেই ছিল।
কিন্তু ২০০৩ সালে ভুল রেকর্ডের ভিত্তিতে তার জেঠাতো ভাইয়েরা ছয় শতাংশ জমি মরহুম মফিজুল হক মাস্টারের কাছে বিক্রি করেন, যা তাদের বাড়ি ভিটার অংশ বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ২০০৪ সালে প্রতিপক্ষ মরিয়ম আক্তার মৌসুমী গংরা পেশিশক্তি ও আর্থিক প্রভাব খাটিয়ে তাদের ক্রয়কৃত জমির সংলগ্ন তার পিতার জমির উপর জোরপূর্বক ঘর নির্মাণ করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয় বলেও এমনটাই অভিযোগ করেন। যদিও এক পর্যায়ে মামলার রায় তাদের পক্ষে আসে, তবুও এখনো তারা ওই জমির ভোগদখল থেকে বঞ্চিত রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
সম্প্রতি প্রতিপক্ষ মরিয়ম আক্তার মৌসুমী, লাবনী, লাইজুসহ তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন বলে অভিযোগ করেন সোহাগ মিয়া। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের সামাজিক মান-মর্যাদা ক্ষুণ্ণ করেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সুষ্ঠু সমাধানের আহ্বান জানান এবং তার ও তার পরিবারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এছাড়াও তিনি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান কামনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় সংবাদ সম্মেলনে শেরপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]