কমলনগর মেঘনা উপকূলে নৌকা মেরামতের ধুম: জীবিকা বাঁচাতে ব্যস্ত জেলেরা

Share the post

কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত উপকূলীয় এলাকাগুলোতে এখন জেলেদের কর্মব্যস্ততা তুঙ্গে। সামনে ইলিশের মৌসুম ও নদীতে মাছ ধরার প্রস্তুতিকে কেন্দ্র করে জেলেরা তাদের পুরনো নৌকা মেরামত এবং নতুন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

​সরেজমিনে উপজেলার বিভিন্ন ঘাট ও নৌকা তৈরির আড়ত ঘুরে দেখা যায়, দিনরাত হাতুড়ি আর বাটালের শব্দে মুখরিত চারপাশ। কেউ নৌকায় আলকাতরা মাখছেন, কেউ বা ফেটে যাওয়া অংশ তালি দিচ্ছেন। আবার অনেক ঘাটে নতুন নৌকার কাঠামো দাঁড়িয়ে গেছে।

​নৌকা তৈরির কারিগর (মিস্ত্রি) মনির হোসেন দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত। তার নিপুণ হাতে তৈরি নৌকা মেঘনার উত্তাল ঢেউয়ে টিকে থাকে বছরের পর বছর। নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি দীর্ঘ ৪০ বছর ধরে নৌকা বানানোর কাজ করে আসছি। এটাই আমার একমাত্র পেশা এবং এর মাধ্যমেই আমি আমার জীবিকা নির্বাহ করি। আমাদের হাতে তৈরি নৌকার ওপর নির্ভর করেই শত শত জেলে পরিবার নদীতে মাছ ধরতে যায়।”

​স্থানীয় জেলেরা জানান, নদীতে মাছ ধরে তাদের সংসার চলে। ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের সাথে লড়াই করতে হলে নৌকার মজবুতি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই মৌসুম শুরুর আগেই দক্ষ মিস্ত্রি দিয়ে নৌকা মেরামত করিয়ে নিচ্ছেন তারা। যদিও কাঠ ও উপকরণের দাম বাড়ায় নতুন নৌকা তৈরি এখন বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]