নওগাঁয় পশুখাদ্যে তৈরিতে মাটি ও টাইলসের কাঁচামাল মেশানোর অভিযোগ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রজকপুর এলাকার ‘সাদ গুড়া চালনী মিলে’ গরুর খাবারের সঙ্গে মাটি ও টাইলস তৈরির ক্ষতিকর কাঁচামাল মেশানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে মিল মালিক মোঃ ওমর ফারুক তপনের বাধার সম্মুখীন হতে হয় স্থানীয় সাংবাদিকদের।
বৃহস্পতিবার (২এপ্রিল) স্থানীয়দের তথ্য অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদ গুড়া চালনী মিলে পশুখাদ্যের গুণমান নষ্ট করে তাতে ওজন বৃদ্ধির জন্য মাটি ও টাইলস তৈরির কাঁচামাল মিশ্রিত করা হচ্ছে। যা গবাদি পশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা এই অবৈধ মিলে প্রবেশ করলে মিল মালিক উত্তেজিত হয়ে ওঠেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার মিলে কেন আসবেন? কার অনুমতি নিয়ে আসছেন? একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজ বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]