মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বুধবার (২৬ মার্চ) সকালে নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। এ দিনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে মাদকমুক্ত সমাজ গঠন অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন, এসআই আসাদুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, এএসআই নাইম ফেরদৌসসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশকে মাদকমুক্ত করার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]