৩ কেজি গাঁজাসহ হাতিয়ায় দুই মাদক কারবারি আটক

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. কামাল উদ্দিন (৩৯), পিতা: অলি উল্ল্যাহ, গ্রাম: আজিমপুর ৮নং ওয়ার্ড, পোস্ট: আফাজিয়া বাজার, থানা: হাতিয়া এবং মো. জাহাঙ্গীর আলম (৪৩), পিতা: আলমগীর হোসেন, গ্রাম: ভুয়ার চর ৬নং ওয়ার্ড, পোস্ট: মাইনুদ্দিন বাজার, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী।

অভিযান শেষে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]