পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উৎপল চন্দ্র মজুমদার ও তার পূর্বপুরুষরা দীর্ঘ শতাধিক বছর ধরে ওই জায়গায় বসবাস করে আসছেন। তবে স্থানীয় আব্দুল আজিজ সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে।

 

অভিযোগ রয়েছে, রোববার দুপুরে আব্দুল আজিজ কোর্টের রায় পেয়েছেন দাবি করে তার লোকজন নিয়ে জায়গাটি দখলের উদ্দেশ্যে উৎপলের ফার্মেসিতে হামলা চালান। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

 

আটকৃতরা হলেন, হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত কাউসার আহমেদের ছেলে আব্দুল আজিজ এবং তার দুই ছেলে আহমেদ উল্লাহ মেরাজ ও মোহাম্মদ উল্লাহ দিদার।

 

ওচখালী পুরাতন বাজার কমিটির সভাপতি মাস্টার ফারুক বলেন, উৎপল ডাক্তারের পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জায়গাটি ভোগদখল করে আসছে। যদি কারো মালিকানা দাবি থাকে, তা আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে। এভাবে দিনের বেলায় হিন্দু সম্প্রদায়ের লোকের উপর হামলা করা নিন্দনীয়।

 

রুবেল ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদার বলেন, আমি চিকিৎসার কাজে ভারতে ছিলাম। আজ সকালে এসে দোকানে বসি। দুপুরে হঠাৎ করে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা নিয়ে যায়। আমি হিন্দু বলে কি ন্যায়বিচার পাব না?।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]

হাতিয়ায় কোস্টগার্ড ও যৌথ অভিযানে অস্ত্রসহ আটক এক।

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত […]