নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, মনোহরদী থানা, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, মনোহরদী প্রেসক্লাব, মনোহরদী সাংবাদিক ফোরাম এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]