রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post
বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল ২৬মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিণ প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]