মাগুরার শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবক গ্রেফতার।

Share the post
জিল্লুর রহমান সাগর  মাগুরা জেলা  প্রতিনিধি:মাগুরার শ্রীপুরে ঈদের নামাজ শেষে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপি নিয়ে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদের দিন নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের ৫ যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বিএনপি নিয়ে কটূক্তি করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়। ঘটনার দিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই আজ পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের মাগুরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]