ডাল কাটতে গাছে উঠে যুবক অজ্ঞান, উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় সজিনা গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপর অজ্ঞান হয়ে পড়েন রিয়াজ শেখ (২৫)নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ শেখ ওই গ্রামের মো. জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি সজিনা গাছে উঠে ডাল কাটছিলেন রিয়াজ। একটি ডাল কাটার পর হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে গাছের ডালের সঙ্গে আটকে যান। বিষয়টি দেখে স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে নিরাপত্তার জন্য তাকে রশি দিয়ে বেঁধে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রিয়াজ শেখকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনা হয়।
উদ্ধারের পর তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে বাড়িতে পৌঁছে দেয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]