মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে জেল-জরিমানা

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ২৪ মার্চ ২০২৬ তারিখে উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অপরাধে মাহফুজ (মনোহরদী)-কে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একই দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আনোয়ার এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়। সংশ্লিষ্টদের বোতলে ভরে জ্বালানি বিক্রি না করার জন্য সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে বোতলে ভরে জ্বালানি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এসময় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ এবং মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ।স্থানীয় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]