ঈদের ঘিরে কেনাকাটার জন্য কাপড়ের চাহিদা বাড়ায় ভিড় বেড়েছে সুইট লেডিস কর্ণার এন্ড টেইলার্স।

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি: আসছে ঈদুল ফিতর। ঈদ আসলেই নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। নতুন জামা ছাড়া তো ঈদই যেন জমে না। দেশব্যাপী কাপড়ের চাহিদা বাড়ায় ভিড় বেড়েছে
শ্রীপুর উপজেলার সদর  এম সি পাইলোট  সুপার মার্কেট সুইট লেডিস কর্ণার এন্ড টেইলার্স।
অন্যতম পাইকারি মার্কেট ও খুচরা বিক্রয় করে। ক্রেতা আকর্ষণ করতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের থান  কাপড় থ্রির পিস।
গত কয়েকদিন সরেজমিনে ঘুরে দেখা যায়, মালামাল বিক্রিতে ব্যস্ত দোকানি ও কর্মীরা। কেউবা কাপড় দেখাচ্ছেন, কেউ কেউ করছেন দরদাম। এক ক্রেতাকে দেখানো শেষ হলেও অন্য ক্রেতাকে কাপড় দেখাতে ব্যস্ত সময় পার করছেন তারা।
শ্রীপুরে  রয়েছে বেশ কয়েকটি বড় মার্কেট।
 তার মধ্যে অন্যতম শ্রীপুর সদর বাজারে এম সি পাইলোট  সুপার মার্কেট সুইট লেডিস কর্ণার এন্ড টেইলার্স। আরো ইত্যাদি ইত্যাদিতে।
ব্যবসায়ীদের দাবি, শ্রীপুরে উপজেলার  অন্যতম পাইকারি ও খুচরা মার্কেট শ্রীপুর সদর বাজারে এম সি পাইলোট  সুপার মার্কেট সুইট লেডিস কর্ণার এন্ড টেইলার্স ।  বিভিন্ন জেলাসহ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন থেকেও আসছেন ক্রেতারা।
জানা যায়, এম,সি পাইলট সুপার মার্কেট  মার্কেটে রয়েছে  অনেক দোকান। এসব দোকানের সঙ্গে জড়িত প্রায় ১৫০জন মানুষ।
ব্যবসায়ীরদের তথ্যমতে, আগের চেয়ে কাপড়ের দাম বেড়েছে। শার্টের কাপড় প্রতি পিস ৩০০-৮০০ টাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে  ভারতীয় অরবিন্দু ৫০০-৮০০, চায়না ৩৫০-৫০০, বাংলাদেশি  অন্য শার্ট ৩০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
পান্জাবী কোরিয়া ৪০০-১০০০ টাকা, চায়না ৩০০-৭০০ টাকা, ইন্ডিয়ান ৫০০-৯০০ টাকা পযর্ন্ত,
 থ্রি-পিস ৪৫০-৭০০ টাকা, বুটিক থ্রি-পিস   ৪০০-৯০০, লিনেন ৪০০-৬০০ টাকা , জয়পুরী সুতি ৫৫০-৬৫০, সিল্ক ১০০০-১৬০০ টাকা।
এ ছাড়া পাঞ্জাবি ও জামার জন্য কাপড় পাওয়া যাচ্ছে ১৩০-৪০০ টাকা (প্রতি গজ) দামে।
থান কাপড় এক কালার ৬০/৭০ টাকা গজ,ছাপা  প্রিন্ট -৫০/৭০ গজ, বেক্সি ভয়েল -৯০ টাকা গজ।
টরে-১২০ টাকা গজ,মাইক্রো – ১৮০ টাকা গজ,
এবং এখানে টেইলারী সামগ্রী পাওয়া যায়।
এম সি পাইলট  সুপার মার্কেট সুইট লেডিস কর্ণার এন্ড টেইলার্সের মালিক  জিয়াউর রহমান ( সুইট)  জানান, বেচাঁবিক্রি আলহামদুলিল্লাহ ভালো। এর আগে তো দুইটা বছর করোনার জন্য ব্যবসা করতে পারি নাই। এবার ব্যবসা আছে,  ঈদের জন্য  আরও বাড়বে।
দারিয়াপুর থেকে কাপড় কিনতে আসা মোছা: মীম বলেন কাপড় কিনতে আসছি অনেক সকালে। মাগুরায়  অনেক যানজট থাকে। অন্যান্য বারের চেয়ে কাপড়ের দাম এবার একটু কম। মালামাল কিনেছি, দেখা যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]