আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর হুঁশিয়ারি এমপি হান্নান মাসউদের

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বনভূমি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পরিচয় যেন কাজ না করে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর থাকতে হবে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি বনভূমি রক্ষার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, বন উজাড় বা গাছ কাটার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ জড়িত থাকলে বন বিভাগকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।

সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং নদীভাঙন রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]