রামগতির চরগাজীতে ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

Share the post
 কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর সংবাদদাতা :রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যোগেশ মাঝির খেয়া সংলগ্ন রাহেদের দোকানের পাশে ফ্রেন্ডশিপ (Friendship) ভাসমান হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
মানবিক এই চিকিৎসা কার্যক্রমটি সৌদি আরব এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের জন্য এ সেবা চালু করা হয়েছে, যেখানে সকল ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী দেখা হবে। চরাঞ্চলের মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই ভাসমান হাসপাতালের আয়োজন করা হয়েছে।
চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]