রায়পুরে সাংবাদিক পরাণ মাহমুদের বাসায় গুলিবর্ষণ: জনমনে আতঙ্ক

Share the post

কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর সংবাদদাতা, লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক পরাণ মাহমুদের বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী সাংবাদিক পরাণ মাহমুদ জানান, গত পরশু দিন তার বাসার বিদ্যুৎ মিটার পুড়ে যাওয়ায় পুরো বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এই অন্ধকারের সুযোগ নিয়ে গতকাল আনুমানিক রাত ১১টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে তার বাসভবনের দ্বিতীয় তলার রুমের থাই গ্লাসে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের ভূমিকা

ঘটনার পর আজ (বুধবার) সকালে পরাণ মাহমুদ রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহীন মিয়া বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সাংবাদিক পরাণ মাহমুদ বলেন:”বাসার গ্লাসে গুলির চিহ্ন দেখে আমরা আতঙ্কিত। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে রায়পুর থানা পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।”

 

প্রশাসনের বক্তব্য

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]