জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া সিদ্দিকিয়া তেরা বাজার মাদ্রাসা মার্কেটে নতুন পোশাকের দোকান হোলসেল পয়েন্ট
-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মার্কেটের নিচতলায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নিচে অবস্থিত এ প্রতিষ্ঠানে ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর আদিল মাহবুব উজ্জ্বল জানান, ক্রেতাদের চাহিদা ও সাধ্যের মধ্যে আধুনিক ও মানসম্মত পোশাক সরবরাহ করাই তাদের লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী দিনে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, “হোলসেল পয়েন্ট শেরপুর শহরে ছেলেদের পোশাকের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, দোকানটি শেরপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় ক্রেতাদের জন্য সহজে যাতায়াতের সুবিধা রয়েছে।

