মাগুরায় দুই পক্ষের সংঘর্ষঃ  জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ 

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরিহাটি গ্রামের মাতবর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বদিয়ার লস্কর গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে আরমান লস্কর (৫৩), আবুল লস্কর (৫০), শিপন (৪৫), মাসুদ (২৫), ইমন (২৭), আসলাম (৩০), কাজল (৩৫), আক্তার লস্কর (৫১), খায়রুল (৪৫) ও রাজ (৪০)সহ আরও কয়েকজন রয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘর্ষে জড়িত মোট ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]