লক্ষ্মীপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ, জোটগত সিদ্ধান্ত কাল

Share the post
কবির হোসেন রাকিব লহ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আল্লামা খালেদ সাইফুল্লাহর নাম আলোচনায় এসেছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে তাকে এই আসনের জন্য মনোনয়ন দিয়েছে।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র জানায়, জোটের শরিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে এবং আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে নির্বাচনে অংশ নেয়, তবে লক্ষ্মীপুর-৪ আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কারণ, এই আসনে ইসলামী আন্দোলনের একটি সংগঠিত ভোটব্যাংক ও ধর্মপ্রাণ ভোটারদের ভালো সমর্থন রয়েছে।
এদিকে, সম্ভাব্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও পরিচিতি রয়েছে বলেও জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
জোটের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পরই প্রার্থিতা ও নির্বাচনী কৌশল স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এখন স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ ভোটাররা আগামীকালের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]