কচুয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

Share the post
আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড করইশ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান তরিকুল ইসলামের সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।  কচুয়া পৌরসভার ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফের পরিচালনায় এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি অধ্যাপক নওশের আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,পৌর বিএনপির প্রচার সম্পাদক আবু বকর, বিএনপি নেতা ফখরুল ইসলাম, যুবদল নেতা আল আমিন প্রধান, কামরুল ইসলাম কামু,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান, ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা বেগম, সহ-সভাপতি ছালমা আক্তার প্রমুখ ।
দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ কয়েক শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]