দুর্গাপুরে গণভোট নিয়ে উঠান বৈঠক

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর নির্দেশনায় মাকরাইল গ্রামের মহিলাদের নিয়ে গনভোটের প্রচারনা ও এর গুরুত্ব নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি উপস্থিত সকলকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ভোট দেয়ার গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। এ সময় মাকরাইল গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে তথ্য কর্মকর্তা বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে যেনো কেউ না পড়েন। সবাইকে সচেতন হতে হবে এবং গ্রামের ধর্মীয় ও সামাজিক নেতবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে উদ্বুদ্ধ আহবান জানান। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ সহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]