নওগাঁর পত্নীতলায় ২০০ ট্যাপেন্টাডল উদ্ধার মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সিপিসি-৩ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, আটককৃত হারুন অর রশিদ (৪০) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নওগাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। সম্প্রতি তার বিরুদ্ধে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে।
পরে বুধবার বিকেলে নজিপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীকালে হারুনের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রিতে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করে। তার বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার করলডাঙ্গা গ্রামে আটককৃত হারুনকে আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]