আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউপি’র শিবানন্দখিলা মোড়ে, স্থানীয় সরকার বিভাগ,ময়মনসিংহ আয়োজিত এবং ধোবাউড়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় সচেতনতামূলক আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সদস্য,গ্রাম পুলিশ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক সহ ইউপি’র সর্ব সাধারন মানুষ। ভিডিও প্রদর্শন শেষে কুইজ প্রতিষোগীতার মাধ্যমে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

