মনোহরদীতে রেস্টুরেন্টের পর্দা ও ছোট কক্ষ অপসারণে ইউএনও’র নির্দেশ।

Share the post
মো হিমেল মিয়া নোহরদী নরসিংদী:মনোহরদী উপজেলার সকল রেস্টুরেন্ট থেকে পর্দা, ছোট ঘর ও আড়াল করা বিশেষ কক্ষ অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল—রেস্টুরেন্টের আড়াল করা এসব স্থানে অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে সময় নষ্ট করছে এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
নির্দেশনা পাওয়ার পর মনোহরদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের রেস্টুরেন্টগুলোতে দ্রুতগতিতে পর্দা ও ছোট কক্ষ অপসারণ শুরু হয়েছে। পাশাপাশি সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত নজরদারির কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকরা। তাদের মতে, রেস্টুরেন্টে উন্মুক্ত ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হলে শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট, অসঙ্গত আচরণ এবং শৃঙ্খলাভঙ্গের প্রবণতা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]