সুন্দরবনে খালে বনবিভাগের অভিযানে আটক-৪

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :গতকাল রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটির বাটাংয়ের খাল এলাকায় বনবিভাগের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে মাছ, কাঁকড়া ধরার দুইটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে বনবিভাগের সদস্যরা।
রেঞ্জ কর্তৃপক্ষ জানায়, বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ রক্ষায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলো শ্যামনগর গাবুরার পাশ্বেমারী এলাকার মোঃ আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী (৫০), মোঃ আবুল কালাম (৪০), মোঃ আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (৮২), সিরাজুল ইসলাম গাজী (৫৫)। বনবিভাগের কর্মকর্তারা আরও জানান, সুন্দরবনের সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]