মানবিক,নিরহংকার মনের মানুষ নেত্রকোনার ডিসি : আব্দুল্লাহ আল মাহমুদ জামান

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : একজন সৎ, কর্মঠ, নিরহংকার,দক্ষ ও মানবিক জেলা প্রশাসক হিসেবে ইতোমধ্যে নেত্রকোনার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন এবং সততা ও সাহসীকতার আরেক নাম জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। নেত্রকোনা জেলাবাসীদের কাছে বিপদ-আপদে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি কোনো রাজনৈতিক নেতা নন। তারপরও তার সততা, কর্মস্পৃহা, দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়। তিনি ক্রমশ হয়ে উঠেছেন জেলাবাসীর আইকন।
বিশেষ সূত্রে জানা যায়, জেলার ১০টি উপজেলায় ছুটে চলেছেন মানুষকে সচেতন করতে। তিনি অসচ্ছল মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে ইতিমধ্যে হয়েছেন ব্যাপক সমাদৃত। অসহায় গরিব মেধাবি শিক্ষার্থীদের লেখাপড়া ও সহায়তা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে হয়েছেন ব্যাপক প্রশংসিত। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে জেলা প্রশাসন সম্পর্কে সাংবাদিকসহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। নেত্রকোনা জেলার ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে চাল ও নগদ টাকা, খাদ্যসামগ্রী উপহার বিতরণ, জেলা প্রশাসনের নেতৃতে মাঠে সেনাবাহিনী, জনগনকে সচেতন করার লক্ষ্যে জনগনকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান বাস্তবায়নে মোবাইল কোর্ট অব্যাহত, নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।
সরকারি চাকরির নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিদিন দায়িত্ব পালন করা যাবে না। চলে যেতে হবে অন্য কোনো কর্মস্থলে। সেবা দিতে হবে সেই অঞ্চলের জনসাধারণের। এই নিয়মের বাইরে নন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। চাকরিজীবনে তাদের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু যার মধ্যে সততা থাকে তাকে জেলাবাসী সারাজীবন মনে রাখে। এমনই একজন সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এই মানুষটি সম্পর্কে যত ইচ্ছা ততই লেখা যাবে। কেউ যদি মনে করেন ডিসিকে খুশি করার জন্য এই লেখা, তাহলে ভুল। যে মানুষটি ভালো, তাকে ভালো বলতে না পারার মতো দুঃখ সবাই পুষে রাখতে পারে না।
জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন সেবা পাচ্ছেন। তার মতো জেলা প্রশাসক যদি প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করত তাহলে দেশের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যেত। এমন প্রশংসনীয় কারণে তিনি জেলাবাসীর কাছে অল্প দিনেই সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধ যথাযথভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে। তিনি বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে সহযোগিতার আহ্বান জানান। জেলা প্রশাসক যেন আরো বেশিদিন নেত্রকোনা জেলার দায়িত্ব পালন করতে পারেন- এ কামনা করেন জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]