মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি,শরীয়তপুর: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নাগরিকতা প্রোগ্রাম-এর আওতায় গাইডেন্স প্রকল্প এর একটি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশ এবং সুইস এমবাসি বাংলাদেশ–এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
ফিল্ড পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে নড়িয়া উন্নয়ন সমিতি (NUSA), সহযোগিতায় ডর্প (DORP) এবং ভার্ক (VERC)।
সভাটির আয়োজন করে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) প্রতিষ্ঠান অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ। যার প্রধান কার্যালয় অবস্থিত নড়িয়া বাজার, নড়িয়া, শরীয়তপুর জেলার হৃদয়ভূমিতে।
এতে নড়িয়া উপজেলার গাইডেন্স প্রকল্পের আওতাধীন দশটি সিএসও প্রতিষ্ঠানের সভাপতি ও সহ-সভাপতিগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচক হিসেবে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মোঃ পারভেজ মোশাররফ সংস্থার বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন। তিনি তার বক্তব্যে সংগঠনের পাচটি মূল স্তম্ভ উল্লেখ করেন—
১. শিক্ষা উন্নয়ন
২. স্বাস্থ্য সেবা
৩. নারীর ক্ষমতায়ন
৪. সামাজিক উন্নয়ন
৫. পরিবেশ সুরক্ষা
উক্ত সভায় এসব কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপস্থিত অন্যান্য নয়টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা হয়।
পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা কিভাবে নিজ নিজ সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করা যায়, স্থানীয় সমস্যার সমাধান ও যৌথ উদ্যোগে উন্নয়নের পথ তৈরি করা যায়—সে বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) আরও সংগঠিত, সচেতন ও দক্ষ হয়ে উঠবে।

