ধুনটে খাদ্যবান্ধব চালের ৮৫% কালোবাজারি! প্রশাসনের নীরবতায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার  নিমগাছি , চিকাসি-সহ সব ইউনিয়নে এই অনিয়ম  হচ্ছে বলে জানা যায়। ডিলার ও বেপারী ভোক্তাদের কাছ থেকে চাল কিনে কালোবাজারে বিক্রয় করছেন। এই চাল দরিদ্রদের জন্য বরাদ্দ হলেও, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রকৃত উপকারভোগীরা বাধ্য হয়ে চাল বিক্রয় করে।
খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী প্রায় ৮৫ % কার্ডধারী ভোক্তার বলেন মোটা ,লাল চাল নিম্নমানের কারণে খেতে পারেন না বা আগ্রহ দেখান না। ফলে ডিলার ও বেপারী তাদের কাছ থেকে কম দামে চাল কিনে নিয়ে তা কালোবাজারে চড়া দামে বিক্রয় করে মুনাফা লুটছেন।
এ-বিষয়ে চ্যানেল ২১, দৈনিক বাংলাদেশ সমাচার ও জাতীয় দৈনিক ঘোষণার সাংবাদিকরা সম্প্রতি কালোবাজারির এক (অটো ভ্যান) থ্রি-হুইলার্স দিয়ে চাল পাচার হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন। চালসহ গাড়িটি ধরার পর স্থানীয় বিএনপি মহল থেকে চাপ আসে এবং সাংবাদিকদের বলা হয়, সাংবাদিক, পুলিশ, খাদ্য বিভাগ সবই তাদের নিয়ন্ত্রণে আছে। আপনারা আমাদের কিছুই করতে পারবে না।
এই ঘটনা খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের গভীরে রাজনৈতিক প্রভাবের দিকে ইঙ্গিত করে। খাদ্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রশাসন এ- বিষয়ে অবগত থেকেও রহস্যজনকভাবে নীরবতা পালন করছে।
ভোক্তারা কার্ড বাতিলের ভয়ে তথ্য দিতে ভয় পাচ্ছেন, যার ফলে সাংবাদিকরাও এই অনিয়মের গভীরে পৌঁছাতে পারছেন না।
এ – বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা এরিয়া খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম বলেন অনিয়মের বিষয়টি নিয়ে অবগত আছেন বলে জানান। তিনি বলেন, “আমরা নিয়মিত তদারকি করছি, এবং এমন কোনো অভিযোগ বা প্রমাণ পেলে ডিলারদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, এই পরিস্থিতিতে ডিলার ও বেপারী সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে কালোবাজারে বিক্রি করে দেয় এবং অচিরেই এই অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]