বাকৃবিতে ১৫তম হল হিসেবে যাত্রা করল ‘বেগম খালেদা জিয়া হল’

Share the post
আরাফাত হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ প্রতিনিধি –নারী শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ‘বেগম খালেদা জিয়া হল’ এর উদ্বোধন হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫তম হল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হলটি।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে হলটির নাম ফলক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বিভিন্ন হলের হাউস টিউটর, কর্মকর্তা-কর্মচারী ও নবনির্মিত হলের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১০ তলা বিশিষ্ট হলটির একটি ব্লকের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আংশিক নির্মাণ শেষে প্রথম দফায় ৩৭৫ জন ছাত্রীকে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৪৪টি কক্ষ। নির্মাণকাজ সম্পূর্ণ হলে হলটিতে মোট ১২০০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজকের এই দিন বাকৃবির ইতিহাসে স্মরণীয় একটি দিন কারণ ‘বেগম খালেদা জিয়া হল’ এমন একজন মহীয়সী ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, যিনি ঐক্যের প্রতীক এবং সত্যিকার অর্থে তিনি একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা সবাই কায়মনোবাক্যে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি এবং বাংলাদেশের ঘরে ঘরে উনার মত মহিয়সী নারী জন্মগ্রহণ করুক এই প্রত্যাশা ব্যক্ত করি।
তাছাড়া ‘বেগম খালেদা জিয়া হল’ এর শিক্ষার্থীরা মেধা ও মননশীলতায় অনন্য নজির সৃষ্টি করবে বলেও উপাচার্য আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

‘খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’ স্লোগানে বাকৃবিতে ভেটেরিনারি দিবস উদযাপন

Share the post

Share the postবাকৃবি প্রতিনিধি:“ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক” এই স্লোগানকে সামনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। ==শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ […]

বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

Share the post

Share the postবাকৃবি প্রতিনিধি:‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করেছে গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি) নামক পরিবেশবাদী সংগঠন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি […]