বিজয়নগরে ২৫ বিজিবির বিশেষ অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”– এই মূলমন্ত্রকে ধারণ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী ও অভিযানে নিয়োজিত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে বিজিবির একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার উদ্দেশে যাত্রারত একটি পিকআপভ্যান চম্পকনগর এলাকায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে লুকিয়ে রাখা ১৫,১৯২টি মোবাইল ফোন ডিসপ্লে, ১০৭টি উন্নতমানের ভারতীয় কম্বল এবং সংশ্লিষ্ট পিকআপভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

এসব অবৈধ চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্যসহ সকল প্রকার অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]