শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান: তিনজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত।

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে প্রশাসন। আজ সোমবার শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেন  শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয় এবং দুলাল চন্দ্র প্রামানিক, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ অভিযানে শাহজাদপুর থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত প্রজন্ম গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
অভিযানে আটককৃতরা হলেন-
১. মোঃ আশাদুল ইসলাম (২০)
পিতা: মোঃ তৈয়ব আলী
গ্রাম: রূপপুর নতুনপাড়া, শাহজাদপুর।
আটক স্থান: রূপপুর নতুনপাড়া, শাহজাদপুর।
দণ্ড: ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
২. মোঃ রনি (৩২)
পিতা: মোঃ মতিউর রহমান
গ্রাম: গঙ্গাপ্রসাদ, থানা: শাহজাদপুর।
আটক স্থান: বাড়াবাড়ি ঘাট, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩. মোঃ গোফরান শেখ (৪২)
পিতা: মৃত নূর বকস শেখ
গ্রাম: নুকালী, থানা: শাহজাদপুর।
আটক স্থান: বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
শাহজাদপুর উপজেলা প্রশাসন জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]