বদলগাছীতে সাংবাদিকের কাজে বাধা ও ইউপি সদস্য কর্তৃক ঘুষ প্রদানের অভিযোগ

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর বদলগাছী উপজেলার ০৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জল হোসেনের বিরুদ্ধে সাংবাদিকতার কাজে বাধা প্রদান ও ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক “আজকের বাংলা” পত্রিকার জেলা প্রতিনিধি মো. সবুজ হোসেন গত ১৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে “নওগাঁয় বদলগাছীতে রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতি” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এ ঘটনার পর ২০ অক্টোবর সোমবার তিনি মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকৃত এলাকায় ভিডিওচিত্র ধারণ ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহে গেলে তাকে নানা ধরণের বাধার সম্মুখীন হতে হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রকল্প সভাপতি উজ্জল হোসেন ইউনিয়ন পরিষদে এসে বক্তব্য দেওয়ার আশ্বাস দিয়ে ডেকে নিয়ে পরিষদে উপস্থিত হয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও বক্তব্য না দেওয়ায় সাংবাদিক সবুজ হোসেন ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার চেষ্টা করলে ইউপি সদস্য ইমরান সরকার লিটন জোরপূর্বক তার পকেটে ৫০০ টাকার একটি নোট (যার সিরিয়াল নং: গ চ ৫৯৬১৩৯১) ঢুকিয়ে দেন। ঘটনাটি ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় রেকর্ড থাকার কথা জানিয়েছেন অভিযোগকারী।
সাংবাদিক সবুজ হোসেন বলেন, “এটি ছিল স্পষ্টভাবে ঘুষ দেওয়ার চেষ্টা। আমি কখনো অনৈতিক সুবিধা গ্রহণ করিনি এবং করব না ইনশাআল্লাহ। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী রয়েছেন, প্রয়োজনে তদন্তের সময় উপস্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “এই আচরণের মাধ্যমে সাংবাদিকতার কাজে শুধু বাধা সৃষ্টি করা হয়নি, বরং ঘুষ প্রদানের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে।” এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাংবাদিক সবুজ হোসেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সচেতন মহল বলছেন, “ইউনিয়ন পরিষদের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।”
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মুঠোফোনে জানান, আমি বাহিরে আছি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]